শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের দুই-তিন দিন আগে বিশৃঙ্খলা রুখতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে ওই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় তিনি ওই তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




















