ads

সোমবার , ১২ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুনঃতফসিল ঘোষণা : সংসদ নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর

খবর টি পড়েছেন : ১৬৮
পুনঃতফসিল ঘোষণা : সংসদ নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের রবিবারের পরিবর্তে ৩০ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। ১২ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশনের ইভিএম প্রদর্শনীতে গিয়ে ওই ঘোষণা দেন তিনি।
সিইসি বলেন, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর (বুধবার)। গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ২৩ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণ হবে বলে জানান।
তফসিল ঘোষণার পর ইসিতে বিএনপির প্যাডে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এতে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানানো হয়। অপরদিকে যুক্তফ্রন্ট নির্বাচনের তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানায়।
এদিকে, রাজনৈতিক জোটগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে তাতে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে আগেই জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফলে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন জোটের দাবির পর ভোট এক সপ্তাহ পিছিয়ে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণের ঘোষণা দিল নির্বাচন কমিশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু : খালেদা জিয়া… পরবর্তী সংবাদ খালেদা জিয়া ঐক্য নিয়ে এগিয়ে যেতে বলেছেন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads