ads

সোমবার , ৫ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন : কাদের

খবর টি পড়েছেন : ২৪৯
সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৫ নভেম্বর সোমবার সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওই কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়গুলো সারসংক্ষেপ করে প্রধানমন্ত্রী সংলাপের ফলাফল জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন। আগামী ৮ বা ৯ নভেম্বর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। ওই সময় সংলাপের মধ্যে ঐক্যফ্রন্টের কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ছোট পরিসরে আলোচনা হলে হয়তো আরো কিছু মেনে যাবে। কিন্তু ৮ নভেম্বর তফসিল ঘোষণা হলে অনেক কিছুই আমাদের সীমানায় থাকবে না। সংলাপে যুক্তিসঙ্গত কোনো প্রস্তাব থাকলে আলাপ-আলোচনা করে মেনে নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানবতাবিরোধী অপরাধে লিয়াকত ও রজব আলীর মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads