ads

বৃহস্পতিবার , ১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তফসিল বিষয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর

খবর টি পড়েছেন : ১৬৪
তফসিল বিষয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) মিটিংয়ে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, সাক্ষাতকালে তফসিল বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী ৪ নভেম্বর ইসির মিটিংয়ে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কারণ হিসেবে তিনি বলেন, এটা অনানুষ্ঠানিক সক্ষাৎ। সক্ষাতে আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটার তালিকা, কেন্দ্রসহ নির্বচনের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হযেছে। তিনি আমাদের প্রস্তুতিতে সন্তুষ্ট।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানে যেভাবে বলা হয়েছে, সেভাবেই নির্বাচন হবে। আমাদের বিশ্বাস নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিইসি কে. এম. নুরুল হুদার নেতৃত্বে বঙ্গভবনে প্রবেশ করেন চার কমিশনার ও একজন সচিব।
সিইসির সঙ্গে ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া ইসি সচিব হেলালুদ্দীন আহমদও সঙ্গে ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসিকে বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ রাষ্ট্রপতির পরবর্তী সংবাদ দেশের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads