ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক আজ

খবর টি পড়েছেন : ১৪৯
জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আত্মপ্রকাশের ৪ দিনের মাথায় প্রথমবারের মত আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব,নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মোস্তফা মহসীন মন্টু উপস্থিত থাকার কথা রয়েছে।

Shamol Bangla Ads

৭ দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে ওই বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৭ দফা দাবি এবং ১১টি লক্ষ্য সামনে রেখে গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় প্রথম দিকে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ থাকলেও মতদ্বৈধতা দেখা দেয়ায় শেষ মুহূর্তে দলটি পিঠটান দেয়। বিষয়টি নিয়ে বিকল্পধারার অভ্যন্তরেও তোলপাড় চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুষ্ঠু ভোটের জন্য সব করবে ইসি : সিইসি পরবর্তী সংবাদ ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা ন্যাপ ও এনডিপির

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads