প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি ॥ সদ্য বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ইকরামূল হক টিটুকে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আ.ন.ম ফয়জুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপণটি ১৬ অক্টোবর বিকেলে জারি করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন ) আইন, ২০০৯ এর ধারা ২৫(৪) অনুযায়ী ওই নিয়োগের মেয়াদ হবে তার দায়িত্ব গ্রহনের তারিখ হতে সর্বোচ্চ ১৮০ (একশত আশি) দিন। ওই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে মোবাইলে জানান স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আ.ন.ম ফয়জুল হক।
সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করায় জাতির জনক বঙ্গবন্ধু তনয়া দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দেশের ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু। প্রশাসক নিয়োগের বিষয়ে নিজের অনুভুতি ব্যক্ত করে টিটু জানান, ‘মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার দেয়া এই গুরু দায়িত্ব যাতে সততা ও সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য প্রশাসনসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি’।
এদিকে টিটুকে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করায় উন্নয়নের স্বপ্নদ্রষ্টা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন পাড়ায় মহল্লায় আনন্দ মিছিল, শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটুকে প্রশাসক নিয়োগ দান করায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা এবং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।




