ads

রবিবার , ৭ অক্টোবর ২০১৮ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৯টি কবর থেকে কঙ্কাল চুরি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৭, ২০১৮ ১২:৪২ পূর্বাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ৫ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে উপজেলার চরমধুয়া এলাকার দাখিল মাদরাসা সংলগ্ন চরমধুয়া কবরস্থান থেকে কবর খুঁড়ে ওইসব কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কঙ্কাল চুরি হওয়া মৃতরা হলেন চরমধুয়া গ্রামের মৃত আব্দুল গণি, মৃত মোজাফফর আলী, মৃত মমতাজ বেগম, মৃত লিপি খাতুনসহ একই গ্রামের অজ্ঞাতনামা আরও ৫ জনসহ মোট ৯ জন।
জানা যায়, শনিবার সকালে চরমধুয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার পথে কবরস্থানে বেশ কয়েকটি গর্ত করা দেখে স্থানীয় গ্রামবাসীকে জানায়। পরে স্থানীয়রা গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া দেখেন। কবরের ভিতরে কঙ্কাল নেই দেখে এলাকাবাসীরা চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads