ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরণখোলায় চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৬:৫৩ অপরাহ্ণ
শরণখোলায় চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

শরণখোলা (বাগেরহাট ) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় চাঁদাবাজির অভিযোগে আঃ রহিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে খাদা গ্রামের ফুলমিয়া আকনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। রহিম উপজেলার উত্তর কদমতলা গ্রামের হাবিব হাওলাদারের পুত্র। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার বাদী উপজেলার উত্তর খাদা গ্রামের ফুলমিয়া আকনের পুত্র ফেরদৌস হোসেন জানান, আব্দুর রহিম নামের এক ব্যক্তি গত ৬/৫ দিন আগে থেকে আমার মোবাইল নম্বরে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। বিষয়টি তিনি  থানা পুলিশকে অবহিত করেন । গতকাল রোববার সকালে রহিম এবং তার সঙ্গীয় জাকারিয়া ও আবু তাহের  ফেরদৌসের কাছে দাবীকৃত টাকা নিতে গেলে সুকৌশলে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয় । এ ঘটনায়  রহিমের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রহিম জানান, আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নই। ঘটনার দিন আমি আমার বন্ধুদের নিয়ে খাদা গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শত্র“তা বশতঃ আমাকে ফাঁসানো হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আঃ সালেক ঘটনার সত্যতা স্বীকার করেন।

Need Ads
error: কপি হবে না!