ads

শনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণ আর মুখোশধারীদের ফাঁদে পা দেবে না ॥ শেরপুরে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২৫০
জনগণ আর মুখোশধারীদের ফাঁদে পা দেবে না ॥ শেরপুরে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত সরকার বাংলাদেশে অনিয়মকেই নিয়মে পরিণত করেছিল। যুবরাজ হিসেবে খ্যাত তারেক রহমান ছিল অনিয়মকারীদের পৃষ্ঠপোষক। সে এখনও লন্ডনে বসে ‘ক্যাসিনো’ বা মদ জুয়ার ব্যবসা পরিচালনা করছে। তিনি জামায়াত ইসলামীকে মোনাফেক ব্যক্তিত্বের একটি রাজনৈতিক দল উল্লেখ করে বলেন, তারা নারী নেতৃত্বকে হারাম মনে করলেও জর্জেট শাড়ি পরিহিত খালেদা জিয়ার পাশে বসতে আরাম পান। আর তারাই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাদের মুখোশ উম্মোচিত হয়েছে, জনগণ আর মুখোশধারীদের ফাঁদে পা দেবে না। তিনি ১৫ সেপ্টেম্বর শনিবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মসজিদ, মন্দির, গীর্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক, বয়স্কভাতার বই, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, যদি কেউ কিছু করে থাকে, সেটা আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর সরকার, শেখ হাসিনার সরকার করেছে। তাই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে কে দেশ পরিচালনা করবে? স্বাধীনতা বিরোধী চক্র না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল? আর ওই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয়, তাই দেশের উন্নয়নে কাজ করতে আল্লাহ তায়ালা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার তৌফিক দান করেছেন। শেখ হাসিনাই এখন বাঙালি জাতির আশ্রয়-ঠিকানা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্যমুক্ত, উন্নত-স্বচ্ছল দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। এজন্য তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনেও নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
তিনি রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে বলেন, এই রোহিঙ্গারা ১৯৭৮ সালেও আসছিলো। তখন জিয়াউর রহমান তাদের দিকে ফিরেও তাকাননি। ১৯৯৩ সালেও আসছিলো রোহিঙ্গা, কিন্তু খালদা জিয়া কক্সবাজারেও যাননি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। আর ৭৮ এবং ৯৩ সালে জিয়া-খালেদা রোহিঙ্গা ইস্যু নিয়ে যা পারেননি, শেখ হাসিনা আজকে আন্তর্জাতিক বিশে^ তা নিয়ে নাড়া দিয়েছেন। ফলে শেখ হাসিনা আজ আন্তর্জাতিক অঙ্গণে মাদার অব হিউম্যানিটি’র খ্যাতি পেয়েছেন।
এ দিন তিনি নকলা উপজেলার ৩শ ২৫ প্রতিষ্ঠান-ব্যক্তির মাঝে সরকারি অনুদানের ৩০ লাখ ১২ হাজার টাকা ও ১শ ৪ বান্ডেল ঢেউটিন এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ শাহজালাল, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, পৌর মেয়র হাফিজুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী একইভাবে নালিতাবাড়ী উপজেলায় সরকারি অনুদানের চেক ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত পরবর্তী সংবাদ লংকানদের হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা টাইগারদের

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads