ads

শুক্রবার , ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকশীগঞ্জে শিক্ষিকাকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৫৪
বকশীগঞ্জে শিক্ষিকাকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে উত্যক্ত করার দায়ে আব্দুর রাজ্জাক রাজু (৩৫) নামের এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. তাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বখাটে আব্দুর রাজ্জাক রাজু বকশীগঞ্জ পৌরসভার মিয়াপাড়া গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।
জানা যায়, বখাটে যুবক আব্দুর রাজ্জাক রাজু বকশীগঞ্জ পৌর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাজু ওই বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষিকাকে উত্যক্ত করার এক পর্যায়ে তাকে মারতে যায়। এ সময় বিদ্যালয় থেকে মুঠোফোনে বকশীগঞ্জের ইউএনওকে জানানো হলে ইউএনও পুলিশ নিয়ে ওই বিদ্যালয়ে গিয়ে রাজুকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফৌজদারি দণ্ডবিধির ৫০৯ ধারায় রাজুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর বকশীগঞ্জ থানা পুলিশ তাকে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে রাজুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে ॥…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads