ময়মনসিংহ প্রতিনিধি ॥ সচল রাখতে দেহ মন, ফিজিওথেরাপি প্রয়োজন, বিষন্নতা, উদ্বেগ ও মানষিক স্বাস্থ্য উন্নয়নে ফিজিওথেরাপি দেয়া উপরিহার্য বলে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলেটশন বিভাগের প্রধান হাড়জোড়া-স্পাইন এবং স্টোক ও নিউরো রিহ্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ আজিজুর রহমান। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে ৬ সেপ্টেম্বর শনিবার সকালে হাসপাতাল করিডোরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই সময় বক্তব্যদানকালে ডাঃ মুহাম্মদ আজিজুর রহমান ওই কথা বলেন।
বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওফেরাপি এসোসিয়েশন (বিজিইপিএ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এই শোভাযাত্রার আয়োজন করে। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, জয়নাল আবেদিন, শামসুল আলম, শহীদুল হক, দুলাল হেসেন, আনিসসহ ইনস্টিটিউট অন হেলথ টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ।




















