ads

বুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৭ ডিসেম্বর সংসদ নির্বাচন হতে পারে: অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৭
২৭ ডিসেম্বর সংসদ নির্বাচন হতে পারে: অর্থমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে অন্তবর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের মুহিত এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে মনে হয়েছে আগামী ২৭ ডিসেম্বর তারা (নির্বাচন কমিশন) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে। এজন্য সরকারও প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, আগামী ২০ দিনের মধ্যে বর্তমান সরকারের কাঠামো ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সরকারটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী। প্রধানমন্ত্রীকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। সংসদ থাকবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। নতুন সরকার না হওয়া পর্যন্ত সংসদ বহাল থাকবে।
নির্বাচনকালীন সরকারে বিএনপি বা সুশীল সমাজের প্রতিনিধি থাকবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিএনপি বা সুশীল সমাজের প্রতিনিধি কারোরই নির্বাচনকালীন সরকারে থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী ওই সরকারের প্রতিনিধি হবেন সংসদ সদস্যরা। ফলে যিনি সংসদ সদস্য নন তিনি সরকারে অন্তর্ভূক্ত হতে পারবেন না।
অর্থমন্ত্রী বলেন, ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
তিনি বলেন, আশা করা যাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে অংশও নেবে। কারণ নির্বাচনে না এলে বিএনপি অদৃশ্য হয়ে যাবে। এজন্য কাউন্সিলরদের যার যার জায়গা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ আত্মমর্যাদার অনন্য দৃষ্টান্ত ফকিরহাট : মনজুরুল আহসান বুলবুল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads