ads

বৃহস্পতিবার , ৩০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৪৩
নালিতাবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসক আনারকলি মাহবুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভার শুরুতেই নবাগত জেলা প্রশাসক আনারকলি মাহবুবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সদ্য জাতীয়করনকৃত শহীদ নাজমূল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা প্রমোদ রঞ্জন মিত্র, সাংবাদিক এমএ মান্নান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লুইস নেংমিনজা প্রমুখ।
ওই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবে সদস্য নবায়ন ও ভর্তি ১ সেপ্টেম্বর… পরবর্তী সংবাদ শেরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads