ads

সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী কারাগারে

খবর টি পড়েছেন : ২২৩
শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মোঃ হযরত আলীকে মারধরের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৭ আগস্ট সোমবার দুপুরে হযরত আলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস উভয় পক্ষের শুনানী শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য রাখেন। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রতিবাদে মিছিল বের করলে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের ৮ কর্মী আহত হয়। পরে ওই ঘটনায় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম বাদী হয়ে হযরত আলীকে প্রধান আসামী করে ২৯ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে গত ১২ জুন ২২ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দায়ের করে। ওই মামলায় আদালত থেকে প্রথমে জামিনে থাকলেও পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় হযরত আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে সোমবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে হযরত আলীর আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব বলেন, আমরা আগামীকাল জেলা জজ আদালতে এ বিষয়ে রিভিউ আবেদন করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পাঠ উৎসব অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads