ads

সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

খবর টি পড়েছেন : ২২১
ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র হজ পালন শেষে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। ৪০০ জন যাত্রী নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি। রবিবার রাত ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩টা ১৯ মিনিটে এসে পৌঁছায়। ফ্লাইটটিতে ছিলেন ৪০০ জন হাজি। তবে বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইটে যাত্রাপথে বিলম্ব ছাড়া অন্য কোনো অভিযোগ নেই হাজিদের।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে। কোনো ধরনের সমস্যা ছাড়াই সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হবে।
এ বছর ৫২৮টি এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব আসেন ১ লক্ষ ২৭ হাজারের বেশি বাংলাদেশি। হজ পালনের সময় শনিবার মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ৮৯ জন। চিকিৎসা নিয়েছেন ৬৬ হাজার ২৯৮জন এবং এখনো হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২১ আগস্টের হামলার রায় নিয়ে নতুন সংকট সৃষ্টি… পরবর্তী সংবাদ মাদার তেরেসা পুরস্কার পাচ্ছেন বঙ্গবন্ধু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads