ads

রবিবার , ২৬ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজের ফিরতি ফ্লাইট সোমবার থেকে

খবর টি পড়েছেন : ১৯১
হজের ফিরতি ফ্লাইট সোমবার থেকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী সোমবার থেকে শুরু হবে। সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ঢাকা ও মক্কা হজ কার্যালয় জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ যাত্রী সৌদি আরব গেছেন।এর মধ্যে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদি আরব গেছেন। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবার এক লাখ ২০ হাজার লোক হজ পালনে সৌদি আরব গেছেন।
গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট শুরু হয় বলে হজ কার্যালয় জানায়। চলতি বছর সৌদি আরবে চিকিৎসাকেন্দ্র থেকে ৫১ হাজার ৮৮১ হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৪৯, মদিনায় সাত, জেদ্দায় দুই, মিনায় ১৮ এবং আরাফায় ১০ হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ কার্যালয় জানিয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ ব্যবস্থাপনা সরেজমিন প্রত্যক্ষ করতে বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। সূত্র: বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৪ পরবর্তী সংবাদ মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার তাগিদ জাতিসংঘের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads