ads

রবিবার , ২৬ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করলেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান

খবর টি পড়েছেন : ১৮৩
ঝিনাইগাতীতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করলেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ‘জমি আছে ঘর নাই, নিজ জমিতে ঘর নির্মাণ’ প্রকল্পের আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে সুবিধাভোগিদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। ২৬ আগস্ট রবিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামে আয়োজিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা প্রমুখ।
এর আগে ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। পরে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ঢলের পানিতে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পাঠ উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads