ads

বুধবার , ২২ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৫
দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণ যাতে আনন্দ উৎসব করতে পারে সেজন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।
বুধবার গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন চিত্র নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরার জন্য উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানে থেকে স্লোগান না দিয়ে এলাকায় যান। আমরা কী কী কাজ করেছি জনগণকে তো তা জানাতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও ক্ষমতায় আসবো। ভোট না দিলে আফসোস নেই।
তিনি বলেন, ঈদ যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে। মানুষ যেন ভালো থাকে, তাদের যেন উন্নত ও সুন্দর জীবন পায়, শিক্ষা-চিকিৎসা-বাসস্থান পায় সেজন্য চেষ্টা করে যাচ্ছি।
এর আগে প্রধানমন্ত্রী গণভবনে দলীয় নেতাকর্মী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট আমরা মা-বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি। আমরা দু’টি বোন বেঁচে আছি। আপনারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদের প্রতি দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদের প্রধান জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা পরবর্তী সংবাদ সবাইকে মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads