ads

রবিবার , ১২ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরকে গড়তে সবার সহযোগিতা চাই ॥ নবাগত জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ২৪০
শেরপুরকে গড়তে সবার সহযোগিতা চাই ॥ নবাগত জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সবার সহযোগিতা নিয়ে নিজের জেলা মনে করে নান্দ্যনিক শেরপুর গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক বেগম আনার কলি মাহবুব। তিনি ১২ আগস্ট রবিবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ওই প্রত্যয় ব্যক্ত করেন। ওইসময় তিনি বলেন, শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর। খাদ্য ও কৃষিসমৃদ্ধ এ জেলার প্রশাসনের সাথে রাজনৈতিক ও সামাজিক অঙ্গণসহ অন্যান্য দায়িত্বশীল মহলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও চলে আসছে। প্রশাসনের সকল কর্মকাণ্ডে তাদের সহযোগিতাও অতুলনীয়। ইতোমধ্যে পর্যটন জেলা হিসেবেও শেরপুরের পরিচিতি ফুটে উঠেছে। কাজেই জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কর্মকা-সহ যেকোন সমস্যার সমাধানে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শেরপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সকলের আন্তরিকতা ও সহযোগিতার বিকল্প নেই। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী ও এনডিসি মঞ্জুর আহসান উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার,

Shamol Bangla Ads

জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাপস কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সদস্য ছানুয়ার হোসেন, সাবেক পৌর প্যানেল মেয়র ও শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads