ads

রবিবার , ২৯ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ বাসের রেষারেষিতে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

খবর টি পড়েছেন : ২৬৭
২ বাসের রেষারেষিতে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দু’টি বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী নিহত হয়েছে। ২৯ জুলাই রবিবার বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। এদের মধ্যে ৯ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। নিহত ২ জন হলো— শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খাতুন মিম। ঘটনার পর প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত ৩০টি গাড়ি ভাংচুর করে। বর্তমানে তারা ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
প্রত্যক্ষদর্শী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহাঙ্গীর সমকালকে জানান, ঘটনাস্থলের পাশেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। ঘটনার সময় শিক্ষার্থীরা র‌্যাডিসনের গ্যাপ দিয়ে রাস্তা পার হচ্ছিলো। অনেকে বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস এলে শিক্ষার্থীরা উঠতে চেষ্টা করে। তখন জাবালে নূর পরিবহনের আরেকটি বাস বাম পাশ দিয়ে এসে ওই দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ও কয়েকটি যানবাহন ভাংচুর চালায়।
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক আরিফুর রহমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত আমাদের দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।’ ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম জানান, ওই সড়কের যানবাহনকে অন্য সড়ক দিয়ে বের করে দিতে চেষ্টা করছেন তারা। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা ঘিরে পাতাল ও উপরে ট্রেন থাকবে :… পরবর্তী সংবাদ ৩ সিটিতেই আওয়ামী লীগের বিজয় দেখছেন জয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads