ads

শনিবার , ২৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ‘আলোকিত বাংলা’ ভাস্কর্য উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪৩
ময়মনসিংহে ‘আলোকিত বাংলা’ ভাস্কর্য উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ নগরীতে প্রবেশ করার প্রধান সড়কে পৌরসভার উদ্যোগে ‘৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণের অংশ বিশেষ সৌন্দর্য্যবর্ধক “আলোকিত বাংলা” নামে একটি ভাস্কর্যের শুভ উদ্বোধন করা হয়েছে।২৮ জুলাই শনিবার ১২ টার দিকে নগরীর ত্রিশাল বাস ষ্ট্যান্ড মোড়ে এই ভাস্কর্যটি উদ্বোধন করেন ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু।
জানা যায়, ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণে বলে ছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” মুক্তিযুদ্ধের স্মৃতি ময়মনসিংহবাসীর কাছে তুলে ধরতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।
উদ্বোধনকালে পৌর মেয়র টিটু বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চেতনাকে ধারন করে দেশ পরিচালনা করছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন। সেই চেতনাকে প্রতিষ্ঠিত করতেই এই আলোকিত বাংলা ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএফইউজের সভাপতি পদে জয়ী মোল্লা জালাল পরবর্তী সংবাদ বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads