ads

শুক্রবার , ২৭ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনার এমপি মোস্তফা রশিদী সুজা আর নেই

খবর টি পড়েছেন : ২৫০
খুলনার এমপি মোস্তফা রশিদী সুজা আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খুলনা : খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে এস এস খালেদীন রশিদী সুকর্ণ ওই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে সাংসদ সুজার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুজা কিডনি রোগে ভুগছিলেন। প্রায় ৮ মাস আগে তার দুটি কিডনি বিকল হয়ে গেলে সিঙ্গাপুরে একটি প্রতিস্থাপন করা হয়।
মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান। সর্বশেষ ২০১৪ সালেও ওই আসন থেকে নির্বাচিত হন তিনি।
সাংসদ সুজার মৃত্যুতে তার পরিবার এবং খুলনার দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা পরবর্তী সংবাদ বিএনপি-জামায়াতের প্রতি দেশবাসীর আস্থা নেই : প্রধানমন্ত্রী

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads