ads

বৃহস্পতিবার , ২৬ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

খবর টি পড়েছেন : ১৩৫
ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৮ আগস্ট থেকে। এ টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। আর ঈদের ফিরতি টিকিট বিক্রি ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ১৯ আগস্ট পর্যন্ত চলবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার রেল ভবনে এক সংবাদ সম্মেলন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, ঈদের আগাম টিকিট ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে দেওয়া হবে। ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট পাওয়া যাবে। আর ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু আগামী ১৫ আগস্ট থেকে। ১৫ আগস্ট দেওয়া হবে ২৪ আগস্টের টিকিট। ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের এবং ১৯ আগস্ট ২৮ আগস্টের টিকিট বিক্রি হবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে এসব ফিরতি টিকিট কেনা যাবে।
মুজিবুল হক বলেন, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ২৬টি কাউন্টারের মাধ্যমে টিকিট বিক্রি হবে। এর মধ্যে নারীদের জন্য আলাদা দু’টি কাউন্টার সংরক্ষিত থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট পাবেন। প্রতিদিন সকাল আটটা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে। টিকিট কেনার পর কেউ ফেরত দিতে পারবেন না।
রেলমন্ত্রী জানান, এবারের ঈদ উপলক্ষে নয় জোড়া বিশেষ ট্রেন থাকছে। কালোবাজারি ঠেকাতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেতা ম্যাচ হেরে গেল বাংলাদেশ পরবর্তী সংবাদ রক্তাক্ত মাহমুদুর রহমানের ছবিতে ময়মনসিংহ পুলিশ কর্মকর্তাদের ছবি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads