ads

মঙ্গলবার , ২৪ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্টারনেটে ধীরগতি থাকবে চলতি সপ্তাহে

খবর টি পড়েছেন : ৩০১
ইন্টারনেটে ধীরগতি থাকবে চলতি সপ্তাহে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চলতি সপ্তাহে (২৫-৩০ জুলাই) সিঙ্গাপুরে প্রথম সাবমেরিন ক্যাবল রিপিটার স্থাপন ও অন্যান্য মেরামত কাজ শুরু হচ্ছে। এ সময় দেশে ইন্টারনেটের গতি কিছুটা ধীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি থাকায় ইন্টারনেট গতিতে সমস্যা তেমন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
পূর্ব অভিজ্ঞতা থেকে কোম্পানিটি বলছে, আগেও যেহেতু সাবমেরিন ক্যাবলের কাজের সময় ইন্টারনেট ধীর গতির হয়েছিল, তাই এবারও হতে পারে। এজন্য গ্রাহকদের কাছে আগেই দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিএসসিসিএলের এমডি মশিউর রহমান বলেন, আগামী ২৫-৩০ জুলাই সিঙ্গাপুরে প্রথম সাবমেরিন কেবলের রিপিটার স্থাপন ও অন্যান্য মেরামত কাজ চলবে। তবে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি থাকায় এ সময় ইন্টারনেটের গতিতে তেমন সমস্যা হবে না।
বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকল্প ব্যবস্থা থাকায় আন্তর্জাতিক ভয়েস এবং ডেটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।
উল্লেখ্য, বর্তমানে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যায় প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ থেকে। ২০০৫ সালে সাবমেরিন ক্যাবলটির সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ। ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় চালু হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ মুক্তিযোদ্ধা কোটা রেখেই সংস্কার : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads