ads

সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয় : হাছান মাহমুদ

খবর টি পড়েছেন : ১৬৬
মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয় : হাছান মাহমুদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই হামলাকে আমরা মোটেও সমর্থন করি না। তিনি ২৩ জুলাই সোমবার তাজউদ্দিন আহমেদের ৯৩তম জন্মবার্ষিকীর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে ওই কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু বিএনপির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের আয়োজন করা হবে।
হাছান বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়। এটা দুষ্কৃতকারীরা করেছে, কিন্তু ছাত্রলীগের উপর দোষ চাপানো হচ্ছে। এটা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ আরো অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হত্যার উদ্দেশেই মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছে :… পরবর্তী সংবাদ সরকারের কর্মকর্তাদেরও জনগণের কল্যাণে কাজ করতে হবে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads