ads

রবিবার , ২২ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগকে বাড়াবাড়ি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

খবর টি পড়েছেন : ১৫১
‘কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগকে বাড়াবাড়ি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২২ জুলাই রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওই কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে ছাত্রলীগ নেতারা এগিয়ে এলে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ আমার কাছে এসেছে। এমন কোনো অভিযোগ যেন আর না শুনি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোনো অভিযোগ যেন আর না আসে, এ বিষয়ে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ওই সময় ওবায়দুল কাদের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
গত ফেব্রুয়ারিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে এ বিষয়ের প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই মধ্যে বেশ কিছু জায়গায় প্রথম হামলার শিকার হয়েছেন তারা।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে বারবারই অভিযোগ উঠেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমার রাজনীতি শোষিত-বঞ্চিত মানুষের জন্য: শেখ হাসিনা পরবর্তী সংবাদ মুক্তিযোদ্ধাদের ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads