ads

শনিবার , ২১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

খবর টি পড়েছেন : ১৬৩
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটির প্রভাবে এসব এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
আবহাওয়ার শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
২১ জুলাই শনিবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আকাশ মেঘলা আছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে রয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগরে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। দাবদাহ যেটা ছিল, সেটাও থাকছে না বলে তিনি জানান। শনিবার বিকালে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে অনেক এলাকায় বৃষ্টিপাত বাড়বে রবিবার থেকে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন হবে না: ফখরুল পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে ঢাকার বর্ণিল সাজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads