ads

সোমবার , ১৬ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

খবর টি পড়েছেন : ১৪৮
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ সদর উপজেলার রঘুরমপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আহসান উল্লাহ খান নোমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৫ জুলাই রবিবার দিবাগত রাত সোয়া ২টায় ওই ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। নোমানের নামে ১২টি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, রবিবার রাতে সদর উপজেলার রঘুরামপুর এলাকায় নোমানসহ সহযোগী মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিল বলে খবর আসে থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা-পাল্টা হামলা ও বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ নোমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এর আগে ১২ জুলাই শহরের বাড়েরা বাইপাস এলাকায় প্রাইভেটকার ও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন নোমান। সেসময় পুলিশকে আহত করে পালিয়ে যায় এই মাদক ব্যবসায়ী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৪ পরবর্তী সংবাদ মৌলভীবাজারের ৪ রাজাকারের মৃত্যুদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads