ads

রবিবার , ১৫ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের যোগদান

খবর টি পড়েছেন : ১৫৯
ময়মনসিংহে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের যোগদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : প্রশাসন ক্যাডারের সুদক্ষ চৌকস কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মাহমুদ হাসান (অতিরিক্ত সচিব) দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হিসেবে রবিবার যোগদান করেছেন। এসময় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান। নয়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি প্রদান করেন এবং দায়িত্ব পালনকালে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ১০ জুলাই এক প্রজ্ঞাপনে মাহমুদ হাসানকে এই নিয়োগ দেয়া হয়। তিনি প্রথম বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিনের স্থলাভিসিক্ত হলেন। অন্যদিকে, গত ২৪ জুন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয় সরকার।
নয়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান রবিবার ময়মনসিংহ এসে পৌছলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় ফুলেল শুভেচ্ছা জানান ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ^াস, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
বিভাগ প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘ ২৬ বছর আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এ ৪ জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা দেন। বহুল প্রত্যাশিত ময়মনসিংহ বিভাগের গেজেট ২০১৫ সালের ১৩ অক্টোবর প্রকাশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবর্তন ও সন্ত্রাস দমনে পাশে থাকবে ভারত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads