ads

বুধবার , ১১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

খবর টি পড়েছেন : ১৫৯
নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে অনশন ভাঙলেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা এক মাস আন্দোলন চালানোর পর সরকারের আশ্বাসে তারা তা স্থগিতের ঘোষণা দেন। ১১ জুলাই বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।
এ সময় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘আপনারা দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে না খেয়ে আন্দোলন করে যাচ্ছেন। এটি জাতির জন্য কষ্টদায়ক বিষয়। আপনাদের এ কষ্টে সমগ্র জাতি আজ উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘আপনাদের দাবির যৌক্তিকতা আছে। প্রধানমন্ত্রী সংসদে আপনাদের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে। আপনাদের আন্দোলনের কারণে জাতির যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।’
‘আপনাদের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় একটি উপায় বের করবে, যাতে দ্রুত এমপিওভুক্তিকরণ করা সম্ভব হয়। আপনারা শিক্ষার্থীদের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন। আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছি।’
এ সময় উপস্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মানুষের কথা ভাবেন। আপনাদের যৌক্তিক দাবি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। আপনারা শিক্ষার্থীদের কথা ও সাধারণ মানুষের কথা চিন্তা করে অনশন ভেঙে পাঠদানে মনোযোগ দিন। দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন হবে।’ রাশেদা কে চৌধুরী পরে এক মহিলা শিক্ষককে পানি পান করিয়ে অনশন ভাঙান।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, ‘সরকারের ওপর আস্থা রেখে আমরা অনশন ভেঙে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত করেছেন।’
‘সরকারের বিভিন্ন মহল থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। দাবি বাস্তবায়নে আগামী দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।’
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনায় আনিসুজ্জামান স্যার ও রাশেদা কে চৌধুরী ম্যাডাম শিক্ষকদের মাঝে এসে পানি পান করিয়ে অনশন ভাঙিয়েছেন। সবার ওপর আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’ কাল (বৃহস্পতিবার) থেকে আবারও সব শিক্ষক পাঠদানে মনোনিবেশ করবেন- যোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক।
এমপিওভুক্তির দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিনের ন্যায় বুধবার অর্থাৎ আন্দোলনের ১৭তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে বসে অমরণ অনশন পালন করেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তদবির সংস্কৃতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে :… পরবর্তী সংবাদ খালেদা জিয়া নারী জাতির জন্য কলঙ্ক : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads