নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১০ জুলাই মঙ্গলবার সকাল থেকে নদীতে তল্লাশি চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। এরা হচ্ছে ইসলাম (৩৫), ইমন (২২), জনি (২২)। কিছুক্ষণ পরে ফালান (২৩) নামে আরো একজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন।ওই ঘটনায় এখনও সুজন (১৯) ও ওসমান গণিসহ (৪০) বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা সবাই বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা।
এর আগে রবিবার দিবাগত রাতে নদী পারাপারের সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে।



















