ads

বুধবার , ৬ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে : সিইসি

খবর টি পড়েছেন : ১৩৭
আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে : সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে। তবে ৩০ জুলাইয়ের তিন সিটি করপোরেশেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা নেই। পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যাবে।তিনি ৬ জুন বুধবার দুপুরে নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে ওইসব কথা বলেন। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম, অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটের প্রস্তুতি শুরু হয়েছে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ চাকরির বয়সসীমা ৩৫ করার উদ্যোগ নেই : জনপ্রশাসন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads