ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহে ২ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ জুন মঙ্গলবার সকালে নগরীর কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শহরের পুরোহিতপাড়া এলাকার মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, স্থানীয়রা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাদের মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের কোন্দলে প্রতিপক্ষের গুলিতে তারা মারা গেছেন।



















