ads

মঙ্গলবার , ৫ জুন ২০১৮ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৫, ২০১৮ ১:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে নানা আয়োজনে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাইকেল র‌্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সাইকেল র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে জেলা কার্যালয়ে শুরু হয় বির্তক প্রতিযোগিতা। ওইসময় নাগরিক সংগঠন জনউদ্যোগ, এপি ওয়ার্ল্ড ভিশন, আইইডি, রজীবা, আরডিএস ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়।
ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads