ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেক্সিমকোর ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

ব্যাংক সুবিদা চালুসহ কারখানা খুলে দেয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক  মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় সাভারের নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকামুখী লেনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ওই কর্মসূচি স্থায়িত্ব ছিল ১৬ কিলোমিটার সড়কজুড়ে প্রায় ২ ঘণ্টা।

Shamol Bangla Ads

এদিন সকাল থেকেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কাখানার হাজার হাজার শ্রমিকের ঢল নামে নবীনগর-চন্দ্রা মহাসড়কে। মানববন্ধনে অংশ নিতে শ্রমিকদের সাথে যোগ দেন স্থানীয় দোকানদার সহ বাড়িওলারাও।

এক বাড়িওলা বলেন, বেক্সিমকো চালু থাকলে আমাদের এলাকা সচল থাকে। আমরা অনেকেই ব্যাংক লোন নিয়ে বাড়ি করেছি, ভাড়াটিয়া না থাকলে দেউলিয়া হয়ে যাব। হাবিব নামের এক মুদি দোকানি বলেন, চক্রবর্তী এলাকায় আমার একটা ছোট্ট মুদি দোকান। এই দোকানেই আমার সংসার চলে। বেক্সিমকোর লোকজন দোকান থেকে বাকি খায়। কারখানা বন্ধ থাকায় বাকি পরিশোধ করতে পারছে না। এতে আমিও পড়েছি মহাবিপদে।

Shamol Bangla Ads

কোয়ালিটি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, বেক্সিমকো অনেক দিন যাবৎ চলছে না। হাজার হাজার লোক এখানে কাজ করে। কারখানা বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়েছি। বেতন ভাতা ঠিক মত না হলেও বাড়িওয়ালারা তো ছাড় দেয় না। আজকের মানববন্ধনের উদ্দেশ্য কোম্পানির এলসি খুলে দেয়া এবং বন্ধ কারখানা চালু করে আমাদের কাজ করার সুযোগ করে দেয়ার।

জামিলা বেগম বলেন, কারখানা বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। দোকানদার আর বাড়িওলাদের বকেয়া টাকা পরিশোধ করতে পারছি না। এনিয়ে প্রতিদিন বেশি কথা শুনতে হয়। অন্য কারখানায় আমাদের চাকরিও হচ্ছে না। হারুন অর রসিদ বলেন, গত দুইমাস যাবৎ বেক্সিমকো বন্ধ থাকায় আমরা প্রায় ৪০ হাজার নারী পুরুষ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছি। কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। আমাদের কোম্পানির এলসি খুলে দেয়া সহ ব্যাংক সুবিধা চালু করে কারখানা খুলে দিলেই এতগুলো লোকের কর্মসংস্থান চালু হবে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করি।

Need Ads
error: কপি হবে না!