সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ৯ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের জামায়াত কর্মী আব্দুল মতিন (৫০), গোপিনাথপুর গ্রামের জামায়াত কর্মী জহুরুল ইসলাম (৪৫), একই গ্রামের জামায়াত কর্মী নুর ইসলাম, সিংগলাল গ্রামের শিবির কর্মী ইব্রাহিম হোসেন (২০), ব্রজবাকসা গ্রামের জামায়াত কর্মী আবু তালেব (৬০), কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের শিবির কর্মী আবু ওবায়দা (২০), তালা উপজেলার শিবির কর্মী একরামুল হক (২৭) , তালা উপজেলার খলিষখালী গ্রামের জামায়াত কর্মী নুর আলী মোড়ল (৪৫) , দেবহাটার হাজিপুর গ্রামের শিবির কর্মী আরিফুল ইসলাম (১৮) ও খলিষখালি গ্রামের জামায়াত কর্মী নুর আলী মোড়ল (৪৫)।সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটককৃতদের বিরদ্ধে হরতাল ও অবরোধে গাড়ি ভাংচুর ও গাছকেটে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।




