ads

মঙ্গলবার , ২২ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি হল আরও ২৪ হাইস্কুল

খবর টি পড়েছেন : ২৭৪
সরকারি হল আরও ২৪ হাইস্কুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকার আরও ২৪টি বেসরকারি বিদ্যালয় সরকারি করেছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এগুলো হচ্ছে- সিলেটের ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট মডেল হাইস্কুল, ভোলার বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গোপালগঞ্জের সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়, মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁর বদলগাছি মডেল হাইস্কুল, নেত্রকোনার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার জাহাঙ্গীরপুর টিআমিন পাইলট উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল বিদ্যালয়, সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল উচ্চ কটিয়াদী পাইলট মডেল বিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল নজরুল একাডেমি, নাটোরের বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা দামুরহুদা পাইলট হাইস্কুল, বগুড়ার কাহালু মডেল মাধ্যমিক বিদ্যালয়, সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়, মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইন্সটিটিউশন, কুড়িগ্রামের রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের পাগলা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
উল্লেখ্য, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারীকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দিয়েছেন। দেশে বর্তমানে ৩৪৭টি সরকারি হাইস্কুল এবং ৩৩১টি কলেজ আছে। এর সঙ্গে নতুন ২৪টি যুক্ত হল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারা দেশে মাদকবিরোধী অভিযানে নিহত আরও ১১ পরবর্তী সংবাদ কাজ শুরুর আগেই ব্যয় বাড়ল পদ্মা সেতু রেলসংযোগ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads