ads

সোমবার , ২১ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্ষপথে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

খবর টি পড়েছেন : ৫০৬
কক্ষপথে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রথম নিজস্ব যোগাযোগ স্যাটেলাইট নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পৌঁছেছে। এরপর শুরু হবে শেষ পর্ব ইন অরবিট টেস্ট। এতে কমপক্ষে ১৯ দিন সময় লাগতে পারে। এরপর দেশের গ্রাউন্ড স্টেশনে পূর্ণ যোগাযোগ স্থাপনে সক্ষম হবে ‘বঙ্গবন্ধু-১’। ২১ মে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের স্যাটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে। সাধারণত স্থিতিশীল হতে ১২দিন সময় নেয়। আমরা আশা করছি ২-৪ দিনের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কম্পানির এক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু-১-এর নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের থালিস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিতে কম্পানির একজন প্রকৌশলী অবস্থান করছেন। তিনি সেখান থেকে এই স্যাটেলাইট সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করছেন এবং তা বাংলাদেশকে জানাচ্ছেন। ওই প্রকৌশলীর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে সব প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, গত ১১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিট) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। স্যাটেলাইটটি নিয়ে মহাকাশে রওনা হয় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কম্পানি স্পেসএক্সের ফ্যালকন-৯ ব্লক-৫ রকেট। এ স্যাটেলাইটে ২৬ কেইউ ব্যান্ড ও ১৪ সি-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। এটি পরিচালনা করবে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বাংলাদেশ ও আশপাশের এলাকায় সেবা দিতে পারবে এ স্যাটেলাইট। বাংলাদেশ ও বঙ্গোপসাগরের জলসীমা এর কেইউ-ব্যান্ডের অধীনে থাকবে। এর সঙ্গে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সেবা দিতে পারবে। কমপক্ষে ১৫ বছর এর মিশন অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রী-সচিবদের মোবাইল খরচের নির্ধারিত সীমা থাকছে না পরবর্তী সংবাদ সারা দেশে মাদকবিরোধী অভিযানে নিহত আরও ১১

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads