ads

বৃহস্পতিবার , ১৭ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২২৩
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে : শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। গণতন্ত্র আছে বলেই দেশ এভাবে এগিয়ে যাচ্ছে। তিনি ১৭ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে ওইসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু আমরা বানাচ্ছি। মানুষ মনে করত বাংলাদেশ একটি দরিদ্র দেশ, তারা হাত পেতে চলবে। কিন্তু আমরা কেন হাত পেতে চলব?
সরকারের সমালোচনা করার মনোভাব পরিহার করা উচিত বলে জানিয়ে তিনি বলেন, আমরা সমুদ্র বিজয় করেছি, আকাশ বিজয় করেছি। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বে মর্যাদার আসনে উন্নীত হয়েছি।
শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে করছি, যাতে সব পর্যায়ে উন্নয়ন ঘটে।
তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করেন, দেশের মানুষের কল্যাণের জন্য যে কাজ হচ্ছে, তা যেন তুলে ধরা হয়। কারণ আমরা পরমুখাপেক্ষী হতে চাই না।
সবশেষে বিএফইউজের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৩টা থেকে প্রতিনিধি সম্মেলনের কর্ম অধিবেশন শুরু হবে। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিন শতাধিক সদস্য ছাড়াও বাকি ১০টি ইউনিয়ন থেকে আরও ২০০ (ইউনিয়নপ্রতি ২০ জন করে) সদস্য যোগ দেবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৬০ শিশুর জন্ম : ইউনিসেফ পরবর্তী সংবাদ প্রাথমিকের শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা ১…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads