ads

বৃহস্পতিবার , ১৭ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই ইসি সুষ্ঠু নির্বাচন পরিচালনার যোগ্য নয় : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৯২
এই ইসি সুষ্ঠু নির্বাচন পরিচালনার যোগ্য নয় : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এই নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যোগ্য নয় বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে ওই মন্তব্য করেন তিনি।
ওই সময় প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ২৯ মে সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ৩০ মে সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন ও কবর প্রাঙ্গনে মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, বই মেলা ইত্যাদি।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নতুন কায়দায় ভোট ডাকাতি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যারা একটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, তারা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে কিভাবে? সেজন্য অবিলম্বে এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছি।
এ সময়ে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তার মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ৩০ মে দলের নয়া পল্টনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে। ওইদিন মহানগরের প্রতিটি থানায় দুঃস্থদের মধ্যে কাপড় ও ইফতারসামগ্রী বিতরণ করা হবে। ছাত্র দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পোস্টার প্রকাশ করবে বিএনপি। পত্র-পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।
মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, বেলাল আহমেদ, জন গোমেজ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকের শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা ১… পরবর্তী সংবাদ আওয়ামী লীগে নতুন নেতৃত্ব খোঁজার পরামর্শ শেখ হাসিনার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads