ads

মঙ্গলবার , ১৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গুজব রটাচ্ছে বিএনপি: নানক

খবর টি পড়েছেন : ২১৮
শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গুজব রটাচ্ছে বিএনপি: নানক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খুলনা সিটি করপোরেশন (কিসিসি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গুজব রটাচ্ছে বিএনপি। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সকাল থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। নারী-পুরুষ নির্বিশেষে সব ভোটার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সেখানে। অথচ রিজভী সাহেব খুলনার এই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য গণমাধ্যমের সামনে গুজব রটাচ্ছেন।
বিএনপির এই অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করবে বলে দাবি করেন নানক। তিনি আশাবাদ ব্যক্ত করেন খুলনায় আওয়ামী লীগ জয়ী হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ও শিক্ষাবিষয়ক সম্পাদক সামসুর নাহার চাপা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনার নির্বাচনে বিএনপি ছাড়া আর কারো অভিযোগ নেই… পরবর্তী সংবাদ বিএনপির নামই হচ্ছে ‘মানি না, মানব না’ :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads