ads

রবিবার , ১৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর ৬শ মিটার এখন দৃশ্যমান

খবর টি পড়েছেন : ২৬৯
পদ্মা সেতুর ৬শ মিটার এখন দৃশ্যমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর রোববার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের চতুর্থ স্প্যান বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুর অবকাঠামোর ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
এর আগে শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের স্টক ইয়ার্ড থেকে রওনা হয়ে সন্ধ্যার আগেই জাজিরা প্রান্তে খুঁটির কাছে নোঙর করে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি। আবহাওয়া ভাল থাকায় রোববার সকাল ৯ টার দিকে ৪ র্থ স্প্যানটি খুঁটির ওপর বসানোর কাজ শুরু হয়। পরে সকাল সাড়ে ১০ টার আগেই স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়।
এদিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর খুঁটি নির্মাণের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছেন শ্রমিক ও প্রকৌশলীরা।
দায়িত্বশীল একাধিক নির্বাহী প্রকৌশলী জানান, মোট ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান স্থাপনের মাধ্যমেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতীয় পদ্মা সেতু শতভাগ দৃশ্যমান হয়ে উঠবে। সেতুর ওপর দিয়ে চলবে যানবাহন এবং নিচ দিয়ে চলবে ট্রেন। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ২টি খুঁটি থাকবে ডাঙায়। এ দু’টি খুঁটি মূল অবকাঠামো যুক্ত হবে এপ্রোচ সড়কে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ : সিগন্যাল পেয়েছে গাজীপুর ও বেতবুনিয়া… পরবর্তী সংবাদ ‘মা, তোমারে কতো ভালোবাসি!’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads