ads

বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি ধাপ্পাবাজ দল, খালেদার সাজায় সরকারের হস্তক্ষেপ নেই ॥ নকলায় মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৮৮
বিএনপি ধাপ্পাবাজ দল, খালেদার সাজায় সরকারের হস্তক্ষেপ নেই ॥ নকলায় মতিয়া চৌধুরী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি একটি ধাপ্পাবাজ রাজনৈতিক দল, তারা দেশের মানুষকে অন্ধকারে রেখে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাৎ করে সাজা খাটছেন। এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই। তিনি ১০ মে বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে লোহার বেঞ্চ, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকসমূহে ডেলিভারি বেড ও ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে ওইসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন এতিমের টাকা আত্মসাতের দায়ে জেলে আছেন। এখন দুর্নীতির মামলায় দ-প্রাপ্ত ও বাংলাদেশের নাগরিকত্বহীন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা দেশের মানুষের সাথে সরাসরি প্রতারণা। শুধু তারেক রহমান নয়, তার পরিবারের সকল সদস্যই পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন। এখন লন্ডনে কোম্পানী খুলে ব্যবসা পরিচালনা করছেন। ফলে তারা কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্ব পরিচালনা করতে পারেন, তা কারও বোধগম্য নয়।
কৃষিমন্ত্রী আরও বলেন, ১৯৯২ সনে বিএনপির সরকারের আমলে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আসে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের দিকে একবারের জন্যও ফিরে তাকাননি। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শুধু পুনর্বাসনই করেননি, অধিকন্তু তাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে পরিদর্শন করে সকল মানবিক ব্যবস্থা গ্রহণ করেছেন। যা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন দেশের বা সরকারের পক্ষে সম্ভব এত অল্প সময়ের মধ্যে সম্ভব হয়নি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই। শিক্ষা বর্ষের প্রথম দিন বই দিবসে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া, অবৈতনিক নারী শিক্ষা, ছেলে মেয়েদের মধ্যে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করাসহ দ্রুত শিক্ষার হার বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপনে আওয়ামী লীগ সরকার এখন বিশ্ব দরবারে দ্রুত শিক্ষার উন্নয়নে মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা আজ বিশ্বমানের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন, পেয়েছেন বিশ্বমানের অসংখ্য পদক।
অনুষ্ঠানে মন্ত্রী নকলা উপজেলার ৭১টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৯০ জোড়া লোহার বেঞ্চ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৯টি ইউনিয়ন স্বাস্থ্য-পরিবার কল্যাণ কেন্দ্র ও একটি কমিউনিটি ক্লিনিকের জন্য গর্ভবতী মা অথবা সন্তান জন্মদানকারী মায়েদের সুবিধার্থে একটি করে ডেলিভারি বেড বিতরণ করেন। ৪৮টি প্রতিষ্ঠানের জন্য ৫ জোড়া করে, ১৯টি প্রতিষ্ঠানের জন্য ১০ জোড়া করে এবং ৪টি প্রতিষ্ঠানের জন্য ১৫ জোড়া করে লোহার বেঞ্চ দেওয়া হয়। এছাড়া ২ জন ক্যান্সার রোগীকে সমাজ কল্যাণ পরিষদের আওতায় প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
বিতরণকালে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আলতাব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকতা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইভাবে মন্ত্রী দুপুরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে লোহার বেঞ্চ এবং স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকসমূহে ডেলিভারি বেড বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে স্যাটেলাইট যাচ্ছে… পরবর্তী সংবাদ ফুলবাড়িয়ার যুদ্ধাপরাধী রিয়াজ উদ্দিনের মৃত্যুদণ্ড

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads