ads

মঙ্গলবার , ১ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

খবর টি পড়েছেন : ১৫৮
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। ১ মে মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের গার্মেন্ট শ্রমিক ফারুক। মে দিবসের ছুটিতে সে বাড়ি ফিরছিল। নিহত অপর ২ জন হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেনের তোফায়েল ও দুর্ঘটনা কবলিত বাসের হেলপার রুবেল। নিহত এক মহিলার পরিচয় জানা যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বাস হেলপার রুবেল মারা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ পবিত্র শবে বরাত পরবর্তী সংবাদ বজ্রপাতে করণীয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads