ads

সোমবার , ৩০ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝড়ের কারণে শাহজালালের সব ফ্লাইট বন্ধ

খবর টি পড়েছেন : ১৫১
ঝড়ের কারণে শাহজালালের সব ফ্লাইট বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার বেলা সোয়া ১১টার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
তিনি জানান, ঝড়ের কারণে ৪টি ফ্লাইটের উঠানামায় বিঘ্ন হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় এসব ফ্লাইট চালু হবে। তবে বিমান বন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, সকালে ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি করে ফ্লাইট এবং বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইটের মধ্যে ৩ টি ঢাকায় অবতরণের কথা ছিল। বাকি একটি উড্ডয়নের সিডিউলে ছিল। আবহাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট দুটি চট্টগ্রাম অবতরণ করা হয়। এদিকে রিজেন্ট এয়ারওয়েজ কক্সবাজার থেকে ঢাকায় আসার কথা থাকলেও দ্রুত চট্টগ্রাম অবতরণ করে।
এছাড়া ইউএস বাংলার ফ্লাইট ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা থাকলেও তা উড্ডয়নের পরপরই আবার ঢাকায় অবতরন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৫ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসন চূড়ান্ত পরবর্তী সংবাদ বজ্রপাতে আজও প্রাণ গেল ১৪ জনের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads