
বিএনপি’র দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকার পর তা অনিবার্য কারণবশত বৈঠকটি স্থগিত করেছে ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও দলের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে দলের সিনিয়র নেতাদের এই বৈঠক মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হওয়ার কথা ছিল।

তবে মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, অনিবার্য কারণবশত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ আদালত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছর এবং তার বড় ছেলে তারেক রহমানসহ ৫জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া রায়ে ৬ আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়। রায়ের পর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।





















