ads

বুধবার , ১৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

খবর টি পড়েছেন : ২৩৯
ময়মনসিংহে শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওনকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে, ইতিপূর্বে হত্যার উদ্দেশ্যে শাওনের উপর যারা বোমা হামলা ও গুলি চালিয়েছিলো তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই শাওন হত্যাকারীর নাম বেরিয়ে আসবে বলে দাবি করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। শাওন হত্যার আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। মহানগর আওয়ামীলীগ নেতা ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু শাওনের খুনীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়ে বলেছেন আসল হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। সাবেক ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল আলম নোমানের হত্যাকারী এবং যুবনেতা মাসুমের উপর হামলাকারীদেও অবিলম্বে গ্রেফতার এবং তাদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন মেয়র টিটু।
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শেষে বুধবার দুপুরে শহরের জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগ নেতা ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা আওয়ামীলীগ নেতা আহাম্মদ হোসেন আকন্দ, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নূরুজ্জামান খোকন, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, মোস্তাফিজুর রহমান বাবুল ও যুবলীগ নেতা এস এম ফারুক প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালে নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারাদেশে শোক পরবর্তী সংবাদ নয়া ডিসিকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads