ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোড়া মাথার শিশুদের চিকিৎসার প্রথম ধাপ সফল

খবর টি পড়েছেন : ২০৯
জোড়া মাথার শিশুদের চিকিৎসার প্রথম ধাপ সফল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার প্রথম ধাপ সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে চিকিৎসার প্রথম ধাপ হিসেবে দুই শিশুর এনজিওগ্রাম করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এনজিওগ্রাম চলে সাড়ে ১১টা পর্যন্ত।

Shamol Bangla Ads

এনজিওগ্রাম শেষে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, আজকের পরীক্ষায় তাদের মস্তিষ্কে রক্তচলাচল কী অবস্থায় আছে তা দেখা হয়েছে। মস্তিষ্কের রক্তনালিগুলো কী অবস্থায় আছে তাও পরীক্ষা করা হয়েছে। এটি ছিল জটিল তবে কালকের ধাপটা আরও জটিল হবে।

‘আমরা আশা করছি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে এই চিকিৎসা শেষ করতে বছরখানেক সময় লাগবে। ওদের দুইজনের ব্রেইন এক হয়ে আছে।’

Shamol Bangla Ads

রাবেয়া-রোকাইয়ার অজ্ঞান করানোর বিষয়টি ছিল সবচেয়ে জটিল। এখন ওই দুই শিশুর জ্ঞান ফিরেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম ও ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক অসিত চন্দ্র সরকার ও হাঙ্গেরি থেকে আসা দুই চিকিৎসক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাতে দেশে ফিরছেন রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ প্রধান বিচারপতির অভিভাষণ আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads