ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে পাথর কোয়ারির মাটি ধসে ৪ শ্রমিক নিহত

খবর টি পড়েছেন : ১৫৯
সিলেটে পাথর কোয়ারির মাটি ধসে ৪ শ্রমিক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর কোয়ারির মাটি ধসে ৪ শ্রমিক নিহত হয়েছে। এদের মধ্যে দু’জনের লাশ ২৫ ফেব্রুয়ারী রবিবার রাতেই উদ্ধার করা হয়। অপর দু’জনের লাশ পাওয়া যায় সোমবার সকালে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন— সুনামগঞ্জের মুরাদপুরের আজগর আলীর ছেলে রুহুল মিয়া (২২), হযরত আলীর ছেলে মকিবুর রহমান (৩০), ছনেরবন গ্রামের আশিক আলী (৩০) ও জামালগঞ্জ উপজেলার কলকোঠা গ্রামের আতাবুর রহমান (৩০)।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দীলিপ কুমার নাথ জানান, হাজীর দেগনা এলাকায় উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আমজাদের মালিকানাধীন পাথর কোয়ারি থেকে পাথর তোলা হচ্ছিল। এক পর্যায়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে কোয়ারির মাটি ধসে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। এরপর রাতেই সেখান থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া জীবিত উদ্ধার করা হয় তিনজনকে। এরপর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান আরও দুই শ্রমিকের লাশ পাওয়া যায়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় কোয়ারির শ্রমিক সর্দার আব্দুর রউফকে আটক করা হয়েছে জানিয়ে পরিদর্শক দীলিপ কুমার আরও জানান, মরদেহগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে আর কেউ চাপা পড়ে আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইমরানের ওপর হামলা : প্রতিবেদন দাখিল ২৭ মার্চ পরবর্তী সংবাদ দেশে সুশাসনের অভাব রয়েছে—এটি বলতেই হবে: দুদক চেয়ারম্যান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads