ads

বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ড কর্মকর্তাসহ ৩০ জনকে বাইরে বদলি

খবর টি পড়েছেন : ২৬২
ঢাকা শিক্ষা বোর্ড কর্মকর্তাসহ ৩০ জনকে বাইরে বদলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিক্ষা প্রশাসনের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত ৩০ জনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পাঁচ কর্মকর্তা রয়েছেন। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাদেরকে দেশের বিভিন্ন এলাকার কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এদের মধ্যে ২৯ জনকে এক আদেশে এবং বাকি একজনকে অন্য আরেকটি আদেশে বদলি করা হয়। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালক; জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলার যথাযথ ব্যবহারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ পরবর্তী সংবাদ যেকোনো হুমকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads